ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

দেবীগঞ্জে স্কুলে গিয়ে লুটিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৭:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে স্কুলে গিয়ে লুটিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে সাইকেল থেকে নামতেই অচেতন হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যালয়ে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর এলাকার করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও সাইকেলে করে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। এ সময় সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি ঘটার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই অনুপমার মৃত্যু হয়েছিল।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে স্কুলে গিয়ে লুটিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬