ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

দেবীগঞ্জে ব্যাংক কর্মকর্তার বাসায় হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে ব্যাংক কর্মকর্তার বাসায় হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

সীমানা প্রাচীর ভেঙে প্রবেশের দাবি; প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের প্রধানাবাদ মসজিদপাড়া এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২৪ ফেব্রুয়ারি রাতে।

অভিযোগ অনুযায়ী, পাশ্ববর্তী বাড়ির ইদ্রীস খানের নেতৃত্বে তার ভাই ইসমাইল হোসেন ও ভগ্নিপতিসহ ১৫–২০ জনের একটি দল বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় বাড়ির পুরুষ সদস্যরা মসজিদে অবস্থান করায় পরিবারের নারী ও শিশুরা ঘরে ছিলেন।

ভুক্তভোগী আবুল কাশেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পঞ্চগড় শাখায় কর্মরত। তার পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়।

আবুল কাশেমের বাবা বৃদ্ধ জয়নাল আবেদীন জানান, তারাবির নামাজ শেষে বাড়িতে এসে তিনি লুটপাটের বিষয়টি জানতে পারেন।

আবুল কাশেমের স্ত্রী আমেনা খাতুন বলেন, “সীমানা প্রাচীর ভেঙে তারা বাড়িতে ঢুকে পড়ে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তারা বড় বড় ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরে স্বামীকে ফোনে বিষয়টি জানাই।”

আবুল কাশেম অভিযোগ করেন, ইদ্রীস খান দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা করছিলেন। রমজান মাসে তার বাবা মসজিদে ও তিনি কর্মস্থলে থাকার সুযোগে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ইদ্রীস খান স্থায়ীভাবে ময়মনসিংহে বসবাস করলেও মাঝে মধ্যে এলাকায় এসে অবস্থান করেন।

তবে অভিযুক্ত ইদ্রীস খান সীমানা প্রাচীর ভেঙে লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব কারা করেছে আমি জানি না।”

ঘটনার পর আবুল কাশেম দেবীগঞ্জ থানা-এ অভিযোগ দায়ের করলে রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে ব্যাংক কর্মকর্তার বাসায় হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬