ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড ও জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ১৭০ বার পড়া হয়েছে

গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড ও জরিমানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড ও জরিমানা!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড ও জরিমানা! রাজশাহীতে গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রাজু আহমেদ (৩৫) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (৩ আগষ্ট) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ জিয়াউর রহমান মামলার এ রায় ঘোষণা করেছেন।

দন্ডপ্রাপ্ত রাজু রাজশাহীর বাগমারা উপজেলার শিবজাইট গ্রামের বাসিন্দা এবং টাঙ্গাইল শাখায় গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা। বুধবার মামলার রায় ঘোষণার সময় অভিযুক্ত রাজু আহমেদ আদালতে হাজির ছিল। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, রাজুর বিরুদ্ধে গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ভুক্তভোগী এক গৃহবধূ (২১)। এজাহারের বর্ণনামতে, ওই গৃহবধূর স্বামী একটি মামলায় কারাগারে ছিলেন। এ সময় রাজু একদিন গৃহবধূর বাড়ি গিয়ে তার স্বামীর খোঁজখবর নেয় এবং স্বামিকে জামিনে মুক্ত করতে তাকে সহযোগিতার কথা বলে গৃহবধূর মোবাইল নম্বর নেয় রাজু আহমেদ। এরপর ওই নারীর বাড়ি যাওয়া-আসা করতে থাকে সে। একদিন বাদীর অসতর্ক থাকা অবস্থায় আপত্তিকর ছবি তোলে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদীর সঙ্গে শারীরীক সম্পর্ক গোড়ে তোলে ওই গ্রামীণ ব্যাংক কর্মকর্তা।

কিছুদিন পর গৃহবধূর স্বামী কারাগার থেকে বের হন। তারপরও রাজু গৃহবধূকে তার সঙ্গে শারীরীক সম্পর্ক রাখার জন্য চাপ দিতে থাকে। তা না হলে সে ওই আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভুগি গৃহবধূ গ্রামীণ ব্যাংক কর্মকর্তা রাজুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আদালতে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

আইনজীবী ইসমত আরা আরো জানান, দুটি ধারার প্রতিটিতে আসামি রাজু আহমেদকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে। সাজা একটার পর অন্যটা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড ও জরিমানা!

আপডেট সময় : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২