ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ; পুলিশের গুলিতে নিহত ১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ৩৭৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার ও আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের ফলাফল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (২৬ ডিসেম্বর) সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আসাননগর কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম মোঃ হামিদুল ইসলাম (৬৫)। তিনি রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছিরউদ্দীনের ছেলে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ওই ভোট কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে লোকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। আর আহত হয় পাঁচজন।
এ বিষয়ে ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ; পুলিশের গুলিতে নিহত ১!

আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১