ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পাউবোর গাছ কেটে সাবাড় করলো আ’লীগ নেতা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ ৩৮৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নিয়মনীতির তোয়াক্কা না করে ও বন বিভাগের মূল্য নির্ধারণ ছাড়াই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাছ কেটে সাবাড় করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম ও তার সহযোগীরা। তবে এবিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট থেকে স্বপ্না মার্কেট পর্যন্ত গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রায় এক হাজারের অধিক গাছ কেটে ফেলেন অভিযুক্ত ব্যক্তিরা।
এলাকাবাসী জানান, একটি মহলের ইশারায় পাউবোর এক হাজারের বেশি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছেন ইব্রাহীম ও তার সহযোগীরা। যার বাজার মূল্য কোটি টাকার বেশি। এভাবে রাতারাতি গাছ কেটে সাবাড় করে দেওয়ায় অবাক হয়েছেন তারা। তারা আরো বলেন, যেখানে সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করছে, কিন্তু কিছু মানুষ গাছ কেটে সাবার করে দিল। বিষয়টি দেখারও কেউ নেই, বলারও কেউ নেই।
তবে গাছগুলো কাটার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি দাবি করেন, ওই গাছগুলো তারাই লাগিয়েছিল।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। কারা গাছগুলো কাটিয়েছে, তাদের বিষয়ে তারা কাজ করছে।
উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, আমার জানা মতে এব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের মূল্য নির্ধারণ করা হয়নি।
এ ব্যাপারে ঠাকুরগাঁওপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, আমাদের না জানিয়ে বিনা অনুমতিতে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে পাউবোর গাছ কেটে সাবাড় করলো আ’লীগ নেতা 

আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২