টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাঙ্গামাটির এমপি দীপংকর সহ জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১৭১ বার পড়া হয়েছে

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাঙ্গামাটির এমপি দীপংকর সহ জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাঙ্গামাটির এমপি দীপংকর সহ জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন। রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল ১১টায় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি সকল নেতৃবৃন্দকে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাবেক সাংগঠনিক মোঃ জমির উদ্দিনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ, সদর, পৌরসভা, ওয়ার্ডসহ ১০ উপজেলার আওয়ামীলীগসত বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ৬শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, শক্তিশালী ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো দেশের বাইরে আছে তাদের দেশে এনে বিচার করার দাবী জানান।


















