টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন!
- আপডেট সময় : ০৩:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ২০৯ বার পড়া হয়েছে

টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পঞ্চগড় সদর উপজেলার ১০ গড়ীনাবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে ক্ষমতার দাপট প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এক মরিচ ব্যবসায়ীকে জিম্মি করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সেই ব্যবসায়ী রাজু হোসাই। শুক্রবার (১৯ আগষ্ট) সকালে পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় মরিচ ব্যবসায়ী রাজু হোসাইন সংবাদ সম্মেলনে এক লেখিত অভিযোগে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি তার ভোট না করায় ও ভোট চলাকালীন সময় ভোট ক্রয় অবস্থায় পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের কাছে মুচলেখা দিয়ে ছাড়া পান ওই ইউনিয়ন পরিষদের ইউপি, সদস্য। ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি নির্বাচিত হওয়ার পর আমার নামে একটি চেয়ারম্যান বরাবরে আমি মাদকের সাথে জরিত মর্মে মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার আগের দিন ১১ আগষ্ট (বৃহস্পতিবার) অগ্রণী ব্যাংকঃ লিঃ আটোয়ারী শাখায় ৩ লক্ষ টাকা উত্তোলন করি। এরপর ঘটনার দিন গোয়ালপাড়া বজার হতে ১ লক্ষ ৮০ হাজার টাকার মরিচ কিণি। মরিচের বস্তা কিনার জন্য বাকী ১ লক্ষ কুড়ি হাজার টাকা সাথে নিয়ে ফুটকিবাড়ী বাজারের তৌহিদুল ইসলাম এর পানের দোকানের সামনে দিয়ে গেলে, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মোঃ জয়নাল আবেদীন, পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দায় লোকজন নিয়ে আমাকে আটক করে। আমার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। আমি কোন মতে আমার প্রাণে রক্ষা পাই। এদিকে বাড়ী হতে বের হতে পারছিনাশ। তারা দলবল নিয়ে বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছ। আমি বতর্মানে বাসা থেকে বের হতে পারছিনা। আমি কৌশলে বাড়ি হতে বের হয়ে আপনাদের ক্লাবে এসে সংবাদ সম্মেলন করছি। আমি গত ১৪ আগস্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর গ্রাম্য আদালত এ অভিযোগ দায়ের করি কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা পাই নাই।




















