ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটি শহরে যাত্রীবাহি সকল যান চলাচল বন্ধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ২১৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি শহরে যাত্রীবাহি সকল যান চলাচল বন্ধ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটি শহরে যাত্রীবাহি সকল যান চলাচল বন্ধ!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটি শহরে যাত্রীবাহি সকল যান চলাচল বন্ধ! সরকারের বেধে দেওয়া জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহা সড়কসহ জেলার সব কয়টি অভ্যান্তরিন সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতি।

শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। পূর্ব ঘোষণা ছাড়া তেলের দাম বৃদ্ধির ঘোষনা প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এতে করে আজ সকাল থেকে শহরে যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গ্যাস চালিত গণপরিবহন সড়কে চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাথে সাথে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। সকালে অনেকেই পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা গেছে।

রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘হুট করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় আমরা বেকায়দায় পড়েছি। এজন্য প্রাথমিকভাবে আজ সকাল থেকে শহরে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য শহরে সিএনজিসহ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবে। এদিকে শুক্রবার রাতে তেলের নতুন দাম কার্যকর হওয়ার সাথে সাথে সবগুলো ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ক্রেতাদের অভিযোগ, তেল মজুদ রেখে আজ সকাল থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটি শহরে যাত্রীবাহি সকল যান চলাচল বন্ধ!

আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২