ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৯২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

পিএফ-গ্র্যাচুইটির পাওনা পরিশোধসহ শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান

ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছে নাটোর চিনি কল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিনি কলের প্রধান ফটকে জড়ো হয়ে ফটক সভা শুরু করেন ইউনিয়নের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ফটকে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় আখচাষী ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সম্পাদক শিশির আহমেদ, প্রচার সম্পাদক রায়হান আলী এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক শামিম সরকারসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশে শহীদ জিয়াউর রহমান ভারী শিল্পগুলো স্থাপন করে গেছেন। নাটোর চিনি কলের পিএফ ফান্ড থেকে ১৩ কোটি ৮০ লাখ টাকা শ্রমিকদের পাওনা রয়েছে। কিন্তু এ পাওনা পরিশোধে কর্তৃপক্ষ তালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত এ পাওনা পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

শ্রমিক-কর্মচারীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— দক্ষ জনবল তৈরির স্বার্থে স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলদের আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে স্থায়ী পদে পদায়ন, কর্মরত দৈনিক হাজিরাভিত্তিক (চুক্তিভিত্তিক) শ্রমিকদের বয়স শিথিল করে নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধা শ্রমিকদেরও বকেয়াসহ পরিশোধ, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের জন্য বৈষম্যমুক্ত জাতীয় বেতন ও মজুরি স্কেল একসঙ্গে ঘোষণা, ২০০২ সালের সেটআপ অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনর্বহাল, স্থায়ী শূন্য পদে দৈনিক হাজিরা বা অবসরপ্রাপ্তদের দিয়ে কাজ না করানো এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির টাকা নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শতভাগ পরিশোধ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬