ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ, কলস প্রতীকে ভোট চাইলেন টিপু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ, কলস প্রতীকে ভোট চাইলেন টিপু

বাগাতিপাড়ায় নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর অভিযোগ; উন্নয়নের প্রতিশ্রুতি

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে কলস প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব অভিযোগ করেন।

জনসভায় তাইফুল ইসলাম টিপু বলেন, একটি পক্ষ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করছে। এমনকি চাঁদার চাপে একটি পরিবারে একজন মারা গেছেন বলেও তার কাছে অভিযোগ এসেছে। ভোট দিতে গেলে দেখে নেওয়া হবে—এমন হুমকি দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য নিরাপদ রাখতে হলে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে।

আগামী ১৩ ফেব্রুয়ারির ভোটের প্রসঙ্গে টিপু বলেন, ভোটের মাধ্যমে কলস প্রতীকের বিজয় নিশ্চিত করে সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হলেও দল থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চাপ দেওয়া হয়নি। নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল ও বড়াল নদী খননসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতন্দ্র প্রহরীর মতো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

জনসভায় উপস্থিত ছিলেন সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মো. আনসার আলী সরকার, বাগাতিপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন, সাবেক ছাত্রনেতা মো. শামিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ, কলস প্রতীকে ভোট চাইলেন টিপু

আপডেট সময় : ০২:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬