ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা ওয়াটার পার্কে পুলে নেমে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ’ত্যু

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা ওয়াটার পার্কে পুলে নেমে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ’ত্যু

সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে গুরুতর আহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা ওয়াটার পার্কের পুলে সাঁতার কাটতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা ওয়াটার পার্কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। আবিদ পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। তিনি ওই গ্রামের আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষাসফরের অংশ হিসেবে সাফিনা ওয়াটার পার্কে আসে। দিনভর বিভিন্ন রাইড উপভোগ করার পর বিকেলে কয়েকজন শিক্ষার্থী ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পায় এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।

সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা দ্রুত এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রায় ২২ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন,
“নিহতের মাথা, নাক ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাটি তদন্ত করছি। যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা ওয়াটার পার্কে পুলে নেমে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ’ত্যু

আপডেট সময় : ০৩:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬