ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় আড়াই কোটি টাকার হেরোইনসহ সিরাজুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিজ কার্যালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়া মহল্লার সানোয়ার হোসেনের ছেলে।

ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ও ওমর ফারুক (৩৮) নামে আরেক ব্যক্তি হেরোইন গুলো নিয়ে ছয়ঘাটি মোড়ে অপেক্ষা করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ওমর ফারুক পালিয়ে যান। আর দুই কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ সিরাজুলকে আটক করা হয়।

এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি ওমর ফারুকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটায়। তার বাবার নাম নজরুল ইসলাম। ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪