ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

গুরুদাসপুরে এক চাউল কল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে এক চাউল কল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
গুরুদাসপুরে এক চাউল কল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! নাটোরের গুরুদাসপুরে চাউল কলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি হাজি বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ফায়ার কর্মীদের সহায়তায় ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিক রমজান আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীর বাজার ইমাদারপাড়া এলাকার মৃত বয়েন আলীর ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিক রমজান আলী দক্ষিণ নারীবাড়ি হাজি বাজার এলাকার নূর মুসাইফ রাইচ মিলে প্রায় দেড় বছর ধরে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। ঘটনার দিন সকাল থেকে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন রমজান। একপর্যায়ে চলন্ত মেশিনে ফিতায় আঠা দেওয়ার সময় অসাবধানতাবসত তার পড়নের কাপড় ফিতায় ছড়িয়ে পড়ে। এসময় রমজান আলীর দেহ ফিতার সাথে মুড়িয়ে মুর্হুতেই ক্ষত-বিক্ষত হয়ে যায়। রমজান আলীর মুখমন্ডল বোঝা গেলেও শরীরটি বিচ্ছিন্ন হয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে। এঘটনা জানা মাত্রই পুলিশ সেখানে গিয়ে হাজির হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সব আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে রমজান আলীর মৃত দেহটি হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুরুদাসপুরে এক চাউল কল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩