ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

“ক্ষমতায় আছি বলে ভাববেন না ‘মুই কি হনুরে’, এটা চলবে না”— ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ক্ষমতায় আছি বলে ভাববেন না ‘মুই কি হনুরে’, এটা চলবে না”— ফরহাদ হোসেন আজাদ

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা; দেবীগঞ্জে পথসভায় হুঁশিয়ারি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “ক্ষমতায় আছি বলে ভাববেন ‘মুই কি হনুরে’, এটা চলবে না। তাহলে আপনারা আমার কাছে আসবেন না। এ দায় আমি বা প্রধানমন্ত্রী নেব না।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তার দায় তিনি বা প্রধানমন্ত্রী নেবেন না। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, “জমির বিচার, জমি দখল, দোকান দখল—এ ধরনের কোনো দখলবাজি হলে আমি এক সেকেন্ডও সময় দেব না। আগে যদি কোনো ভুলত্রুটি করে থাকেন, আত্মশুদ্ধি হয়ে যান।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের একটি ভোটের মূল্য অনেক। “আমি সাধারণ মানুষের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাই। নিজের ভুল জনগণের ঘাড়ে চাপাবেন না। আমার রাজনীতির এই আদর্শ ধারণ করতে পারলে আমার সঙ্গে রাজনীতি করতে পারবেন, নয়তো পারবেন না।”

তিনি আরও বলেন, ভোটাররা ভোট দিতে প্রস্তুত থাকলেও নেতাকর্মীদের আচার-আচরণে অতিষ্ঠ হয়ে পড়েন। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভা শেষে প্রতিমন্ত্রী দেবীগঞ্জ উপজেলার আরও কয়েকটি এলাকায় পথসভায় অংশ নেন।দেবী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“ক্ষমতায় আছি বলে ভাববেন না ‘মুই কি হনুরে’, এটা চলবে না”— ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৪:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬