ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ৩৫০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার! রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদের বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই এইচএসসি শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের লাশ জেলেদের জালের সাথে উঠে আসে এবং ৪০ ঘন্টা পর কাট্টলী বিল থেকে শিক্ষার্থী এলিনা চাকমার লাশ হ্রদে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।

নিখোঁজ দুই শিক্ষার্থী তারা হচ্ছেন, বাঘাইছড়ির ক্যাংড়াছড়ি এলাকার মুক্ত লাল চাকমার ছেলে রিটন চাকমা (২০) এবং বরকল হাজাছড়া সুবলং এলাকার সুরুত চাকমা এলোমিনা চাকমা (২০)। তারা দুজনই শীজক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এবার এইএসসি পরিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার মধ্য রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা জাল ফেললে জাল টানার পর জালের সাথে উঠে আসে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার লাশ। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে।

অন্যদিকে ৪০ ঘন্টা পর রোববার (৬ নভেম্বর) ভোরে কাট্টলী বিল এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী ইলিনা চাকমার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে গত মধ্য রাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের লাশ রোববার সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর কাট্টলী বিল এলাকায় বালু বোঝায় ট্রাকের সাথে স্প্রিড বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ৭ জন আহত হয় এবং ২ জন এইচএসসি পরিক্ষার্থী নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার দিন ভর ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনা এলাকা ও আশপাশ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। তবে শনিবার দিবাগত মধ্য রাত ২টার সময় জালের সাথে আটকে উঠে আসে নিখোঁজ রিটন চাকমার লাশ। পরে ৬ নভেম্বর রোববার সকালে এলিনা চাকমার লাশ হ্রদে ভেসে উঠলে তার লাশও উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার!

আপডেট সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২