ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৫২ বছরের ইউপি সদস্য দুলু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৪৩২ বার পড়া হয়েছে

collecteed

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৫২ বছরের ইউপি সদস্য দুলু

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। তিনি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভের পর ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় বসেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে বহিস্কার হন। এরপর বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন ইউপি সদস্য দুলু। এরপর স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ায় আবারও পড়ালেখা করার মনবল ফিরে পান। অবশেষে চলতি এসএসসি পরীক্ষায় বসেছেন ইউপি সদস্য দেলোয়ার।

দেলোয়ার হোসেন দুলু জানান, তার পরিবারের সকলেই শিক্ষিত। শুধু তিনিই কম শিক্ষিত হওয়ায় প্রতিনিয়তই মনকষ্ট তাকে কুরেকুরে খাচ্ছিল। ২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর করমদোশী ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হওয়ার পর তিনি নতুন করে লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি পার্শ্ববর্তী রাজশাহী জেলার চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। এবার তিনি এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই তিনি ভালো ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পর্রীক্ষায় নিয়েছিলেন। কিন্তু তৎকালীন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন অনাকাঙ্খিত ঘটনায় তাকে বহিস্কার করেন। দুলি জানান, অল্পশিক্ষিত হয়েও মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। অনাকাঙ্খিত ঘটনায় তার স্বপ্ন ভেঙ্গে গেলও নতুনকরে স্বপ্ন দেখে তার বাস্তবে রুপ দিতেই শেষ বয়সে এসে তিনি নাতি-নাতনিদের সঙ্গে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। অন্যান্য ভালো শিক্ষার্থীর মতো তিনিও ভালো ফলাফল করবেন বলে আশাবাদী ৫২ বছরের ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দুলু তার জন্য সকলের কাছে দেয়াও চেয়েছেন।

তার এমন প্রতিভাকে সাধুবাদ জানিয়ে তার সাফল্য কামনা করেছেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানি সহ সুধিজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৫২ বছরের ইউপি সদস্য দুলু

আপডেট সময় : ১২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫