এশিয়ায় সফরে আর্জেন্টিনা আসছে শক্তিশালী দল নিয়ে!
- আপডেট সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

এশিয়ায় সফরে আর্জেন্টিনা আসছে শক্তিশালী দল নিয়ে!
নিউজ ডেস্কঃ
এশিয়ায় সফরে আর্জেন্টিনা আসছে শক্তিশালী দল নিয়ে! ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশে খেলতে আসবে বলে যে গুঞ্জন শোনা গিয়েছিল তা যে হচ্ছেনা সেটা সবারই জানা। এমন গুঞ্জনে বাফুফে জানিয়ে দিয়েছে, আপাতত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আনা সম্ভব নয়। তবে বাংলাদেশে না এলেও এশিয়াতেই খেলতে আসছে মেসির আর্জেন্টিনা দল।
সূত্রে জানা গেছে, এশিয়ার চীন ও ইন্দোনেশিয়া এই দেশ সফর করবে তারা। আর এই সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা (এএফএ)। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ইন্দোনেশিয়ায় যাবে মেসির দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন তারা।
এই দুটি ম্যাচের জন্য রবিবার (২৮ মে) ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ইতিলিয়ান সিরি-আতে নাপোলির শিরোপা জয়ে ভূমিকা রাখার পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ ডেভিভ সিমিওয়েনের ছেলে জিওভানি সিমিওনে। চোট সমস্যার কারণে বিশ্বকাপ জয়ী দলের দুই তারকা পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজ থাকছেন না এই সফরে।
এশিয়া সফরের আর্জেন্টিনা স্কোয়াডঃ গোলরক্ষকের দ্বায়িত্বে থাকবেন, এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ। নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো এবং মার্কোস আকুনিয়াদের দিয়ে সাজানো হয়েছে রক্ষণভাগ।
মাঝমাঠে থাকবেন, লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো। কোচ লিওনেল স্কালোনি আক্রমণভাগে রেখেছেন, লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ এবং লিওনেল মেসি কে।




















