ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

এক ধাক্কায় এই সরকারের পতন হবে ইনশাল্লাহ- রুহুল কুদ্দুস দুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক ধাক্কায় এই সরকারের পতন হবে ইনশাল্লাহ- রুহুল কুদ্দুস দুলু

নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এক ধাক্কায় এই সরকারের পতন হবে ইনশাল্লাহ।

সরকারের পতন এখন সময়ের ব্যাপার। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ছাত্রলীগ, যুবলীগ ও ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ছাত্রলীগের অস্বিত্ব থাকবেনা। দুলু আওয়ামীলীগের এমপি মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন, শ্রীলংকায় এমপি মন্ত্রীদের কাপড় খুলে নিচ্ছে সে দেশের জনগণ। সময় এগিয়ে এসেছে আপনাদেরও কাপড় খুলে নিবে দেশের অভুক্ত জনগণ। তিনি বলেন, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবেনা এবং অবাধ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন- আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। আর সেই নির্বাচনের পর আমরা সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান করতে চাই।

সোমবার (৩০ মে) সকালে বিএনপি’র প্রতিষ্টাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক ছাত্রনেতা সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতা কর্মিরা।

এদিকে বিএনপির সভা চলাকালীন সময়ে কার্যালয়ের সামনের সড়কে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন আওয়ামীলীগের স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল। এসময় যে কোন সংঘাত এড়াতে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক ধাক্কায় এই সরকারের পতন হবে ইনশাল্লাহ- রুহুল কুদ্দুস দুলু

আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২