ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা, সমাধান ও করণীয় নিয়ে পঞ্চগড়ে দুইদিনব্যাপী ছায়া সংসদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা, সমাধান ও করণীয় নিয়ে পঞ্চগড়ে দুইদিনব্যাপী ছায়া সংসদ

১৬ ও ১৭ জানুয়ারি জাতীয় সংসদের আদলে অনুষ্ঠিত হবে ‘ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়–১’

উন্নয়নে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে সংসদীয় অনুশীলনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে পঞ্চগড়ের একঝাঁক তরুণ ও যুবক। তারা ‘ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়–১’ গঠন করে জনসম্মুখে তাদের কর্মসূচি উপস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

আগামী ১৬ ও ১৭ জানুয়ারি দুইদিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় অবস্থিত ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজ প্রাঙ্গণে এ ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের আদলে আয়োজিত এই ছায়া সংসদে স্পিকার নির্বাচন করে দুটি অধিবেশন পরিচালনা করা হবে। সকাল ১০টায় প্রথম অধিবেশন এবং বেলা ২টার পর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়–১।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছায়া সংসদের সদস্য মোঃ শাহরিয়ার সোহাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোঃ শাকিল হাসান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াসমিন শান্তু এবং ক্রিয়েটিভ অলিম্পিয়াডের প্রধান নির্বাহী মোঃ তন্ময় ইসলাম (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিয়াড এবং পঞ্চগড় পাওনিয়ার।

বক্তারা বলেন, ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়–১-এর মূল লক্ষ্য তিনটি। প্রথমত, পঞ্চগড়ের তরুণ সমাজের মধ্যে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা, প্রস্তাব ও বিল উপস্থাপনের একটি উন্মুক্ত চর্চার পরিবেশ তৈরি করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে দায়িত্বশীল জনপ্রতিনিধি ও নেতা হিসেবে গড়ে ওঠার জন্য তরুণদের মধ্যে যুক্তিনির্ভর, বাস্তবভিত্তিক ও বুদ্ধিভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ব্যবহারিক দক্ষতা তৈরি করা। তৃতীয়ত, প্রতিটি ওয়ার্ড প্রতিনিধির মাধ্যমে জেলার নিজ নিজ ওয়ার্ডের বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে তার সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ছায়া সংসদ পঞ্চগড়ের তরুণ সমাজকে উন্নয়ন চিন্তা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা, সমাধান ও করণীয় নিয়ে পঞ্চগড়ে দুইদিনব্যাপী ছায়া সংসদ

আপডেট সময় : ১২:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬