আবারো করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক!
- আপডেট সময় : ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

আবারো করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক!
নাটোর অফিসঃ
আবারো করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি আবারো করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী পলকের একান্ত সহকারির একান্ত সচিব (এপিএস) মোঃ রাকিবুল ইসলাম। এছাড়া প্রতিমন্ত্রী তার নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
এপিএস রাকিবুল ইসলাম জানিয়েছেন, আজ সোববার মন্ত্রী পরিষদের সভা থাকায় মাননীয় মন্ত্রী গতকাল রোববার করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় করোনা পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। একই সাথে প্রতিমন্ত্রী পলক গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলেছেন।
এপিএস রাকিবুল ইসলাম আরো বলেন, প্রতিমন্ত্রী পলক তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, প্রতিমন্ত্রী পলক ও তার দুই ছেলে সহ গত বছরের ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন।



















