ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার ঘোষণা

ঢাকা অফিসঃ
  • আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের জন্য ঢাকার সেনানিবাসে অস্থায়ী কারাগার স্থাপন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. হাফিজ আল আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়-১৮৯৮ সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৫৪১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং দ্য প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসস্থ বাশার রোডসংলগ্ন উত্তর দিকে অবস্থিত “এম ই এস ভবন নম্বর ৫৪”-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রায় ১৫ জন সেনা কর্মকর্তাকে সেখানে রাখা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য দুই ধরনের বিচারকার্য পরিচালনা করা হতে পারে। এ কারণে সেনানিবাসে একটি অস্থায়ী কারাগার নির্ধারণ করা হয়েছে, যাতে বিচার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার ঘোষণা

আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫