সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ১৭০ বার পড়া হয়েছে

আত্রাইয়ে ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা!
নওগাঁ প্রতিনিধিা:
আত্রাইয়ে ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা! নওগাঁর আত্রাইয়ে ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মিনিট্রাক চালককে পাঁজ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ জুন) দুপুরে উপজেলা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহম্মদ অনিক ইসলাম বলেন, জয়পুর হাট থেকে একটি মিনিট্রাকযোগে অল্প বয়সি ৩০/৪০জন খুব জোরে সাউন্ডবক্স বাজিয়ে ও হৈহুলস্নর করে যাচ্ছিল। এতে স্থানীয় লোকজন আতংকিত হয়ে পরলে এবং মৌখিকভাবে জানালে ট্রাকটি আটকানো হয়। এর পর গাড়ীর ও চালকের কাগজপত্র চাইলে সে ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় চালককে পাঁজ হাজার টাকা জরিমানা করা হয়েছে।










