ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে-এমপি কালাম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে-এমপি কালাম!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

রবিবার (১২ মে) নাটোরের বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে এই কলেজের মত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।

Collected

এর আগে ফিতা কেটে কর্নারটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ।

বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার মুখার্জি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কলেজের গভর্ণিং বডির সভাপতি শ্রী শুভাশিষ গারোদিয়া, সদস্য শাহজাহান কবীর, উপাধ্যক্ষ শাহিদা খাতুন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছার ওয়াদুদ প্রমূখ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. নূরুল ইসলাম জানান, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর শতাধিক বই স্থান পেয়েছে। পরে ওই প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মরত শিক্ষক ও কর্মচারীদের মাঝে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার অতিথিদের মাধ্যমে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে-এমপি কালাম!

আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪