ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

অর্ধদিবস হরতালের কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ২১১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্ধদিবস হরতালের কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
অর্ধদিবস হরতালের কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিলো বাম গণতান্ত্রিক জোট।
সোমবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
খোলা রয়েছে দোকানপাট, ব্যসসায়ী প্রতিষ্ঠান ও অফিস-আদালত।

এদিন রাজশাহী রেলস্টশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়ে রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল ও শিরোইল বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ আন্তঃজেলা রুটের বাস নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, সোনাদীঘির মোড়ে, নিউমার্কেট , লক্ষীপুর মোড়ে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত। নগরীরর কোথাও কোনে পিকেটি দেখা যায়নি।

তবে সোমবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মহানগরীর গণকপাড়া এলাকায় অবস্থান নেন। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় হরতালের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা হরতালের সমর্থনে সাহেববাজার জিরোপয়েন্টেও কিছুক্ষণ অবস্থান করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিপিবির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোরশেদ, বাসদের জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক নাদিম সিনহাসহ বাম জোটের অন্য নেতাকর্মীরা।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, সোমবারের হরতালে কোথাও মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে নগরীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অর্ধদিবস হরতালের কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে

আপডেট সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২