ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যান জব্দ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। অভিযানে একটি মাহিন্দ্র ট্রাক্টর ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অন্যরা পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী, খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬