রাণীনগরে নারী প্রশিক্ষণ সমাপ্ত
- আপডেট সময় : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

রাণীনগরে নারী প্রশিক্ষণ সমাপ্ত
নওগাঁর রাণীনগরে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চারদিনব্যাপী অনুষ্ঠিত নারী ফোরামের ব্লক বাটিক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে দুই ব্যাচে উপজেলার মোট ৬০জন নারী ব্লক বাটিকের উপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্লক ও বাটিক কাজের বিভিন্ন উপকরণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা পরিষদের সিএ আনছার আলীসহ অন্যরা।
এসময় ইউএনও রাকিবুল হাসান বলেন প্রশিক্ষণকে শুধু প্রশিক্ষণ হিসেবে না নিয়ে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে কাজে লাগানোর কোন বিকল্প নেই। আজকের অনেক সফল নারীদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে এই ব্লক ও বাটিকের অনেক অবদান রয়েছে। পর নির্ভরশীল না হয়ে যে কোন নারী নিজেকে স্বাবলম্বী করার নিমিত্তে জনপ্রিয় এই ব্লক ও বাটিকের কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।



















