ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড় ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা ছামেনা খাতুনের মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি

রাজশাহীর থিম ওমর প্লাজায় আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর থিম ওমর প্লাজায় আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজশাহীতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নিউমার্কেটের উত্তরপাশে থিম ওমর প্লাজা ভবনের সপ্তম তলায় ফুডকোটের একটি রেস্তোরাঁর কিচেন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অন্য ফ্লোরে আগুন ছড়িয়ে না পড়লেও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে।

এদিকে আগুনের ধোয়ায় ভেতরে আটকা পড়া তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিধারণ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর থিম ওমর প্লাজায় আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫