ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে, তিস্তা পাড়ে আতঙ্ক রাজশাহীতে ৩ লাখাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. টিপু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১৩৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. টিপু

কৃষকদের পাশে থাকার আশ্বাস-ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠে নেমেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

নওগাঁর মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিতে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। রোববার (২ নভেম্বর) দুপুরে তিনি উপজেলার কশব ইউনিয়নের সিয়াটা ও আশপাশের কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান, আলু, রসুন, পেঁয়াজ ও সবজি চাষিদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় ডা. টিপু বলেন, “গত শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে উপজেলার হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ধসে পড়েছে বহু কাঁচা ঘরবাড়ি। কৃষকরা এখন মারাত্মক বিপর্যয়ে পড়েছেন।”

তিনি আরও বলেন, “মান্দার কৃষকরা এখন গভীর সংকটে। বছরের এই সময়ে এমন বৃষ্টি একদিকে ফসল নষ্ট করেছে, অন্যদিকে কৃষকের ভবিষ্যৎ উৎপাদন ব্যাহত করবে। সরকার যদি দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ায়, তাহলে তারা বড় ধরনের অর্থনৈতিক দুরবস্থার মুখে পড়বে।”

পরিদর্শনকালে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. টিপু

আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫