ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

ফরিদপুর জেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালি গ্রাম এক্সপ্রেসওয়ে এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের শিশুসহ পাচজন নিহত হয়েছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ জুন) ভোর সারে চারটার দিকে। দুর্ঘটনার বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর।
নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী নুরজাহান বেগম ও তার ছেলে আরিফ হাসান, রাকিব হোসেন, আয়েশা বেগম ও প্রাইভেট কারের চালক (অজ্ঞাত)। নিহতদের গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরেরগামী একটি প্রাইভেটকারে একই পরিবারের ছয় সদস্য গ্রামের বাড়িতে ফিরতে ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এক্সপ্রেসওয়ের নিকটবর্তী স্থানে পৌঁছালে প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছনে ঢুকে পড়লে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা এক শিশু ও চালকসহ মোট চারজন নিহত হন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করেন। আশংকাজনক অবস্থায় আশরাফুল, তাসফীয়া ও রাকিব হোসেন তিনজনকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের আরও একজন রাকিব হোসেন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এঘটনায় পুলিশ প্রাইভেটকার ও গ্যাসের ট্রাকটি জব্দ করেছে বলে শিবচর হাইওয়ে থানার এসআই নূর আলম জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

আপডেট সময় : ১০:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬