ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে, তিস্তা পাড়ে আতঙ্ক রাজশাহীতে ৩ লাখাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নদীর প্রবাহ ফিরিয়ে আনতে কূটনৈতিক আলোচনা চলছে- পঞ্চগড়ে বক্তব্য

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। তিনি বলেন, বর্তমান সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তিনি বলেন, “আমরা একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প পাস করে দৃষ্টান্ত স্থাপন করেছি। একইভাবে ফারাক্কা চুক্তি নবায়নসহ অন্যান্য নদী সমস্যার সমাধানেও আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলো এসব সমস্যার সমাধানে এগিয়ে আসবে বলে সরকার প্রত্যাশা করে। নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী-খাল ও জলাশয় খনন, পুনঃখনন এবং নদীর প্রবাহ পুনরুদ্ধার জরুরি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, নদীর প্রবাহ ঠিক রাখতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ মরুকরণের ঝুঁকিতে পড়তে পারে। তিনি আরও বলেন, এই অঞ্চলে পানির স্তরও ক্রমশ নিচে নেমে যাচ্ছে।

তিনি দাবি করেন, আগে যারা নদী দখল করেছিল, এখন জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তারা দখল ছেড়ে দিচ্ছে।

অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং ৩টি নদী মিয়ানমারের সঙ্গে সংযুক্ত। পদ্মা ব্যারেজ নির্মিত হলে দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর প্রবাহ রক্ষা করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, পঞ্চগড় পাউবো নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৯:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬