ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“এন্ট্রিপদ নবম গ্রেড” এর দাবিতে পঞ্চগড়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“এন্ট্রিপদ নবম গ্রেড” এর দাবিতে পঞ্চগড়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

“এন্ট্রিপদ নবম গ্রেড” এর এক দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, “একই শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও অনেকে দশম গ্রেডে এন্ট্রি পান। এটা চরম বৈষম্যমূলক উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তাদের নবম গ্রেডে এন্ট্রিপদ এবং প্রধান শিক্ষক পর্যন্ত চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবি জানান তারা।

ঘন্টাব্যাপি মানববন্ধনে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আবু তালেব, আফজাল হোসেন, বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম অপু, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“এন্ট্রিপদ নবম গ্রেড” এর দাবিতে পঞ্চগড়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫