ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহীসহ পাঁচ জেলায় টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও মেডিকেল ক্যাম্প চালু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৫। রাজশাহী মহানগরসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট—এ টহল, চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাজশাহীর সিটি হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান।

তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে না পড়ে, সে লক্ষ্যে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা–রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব-৫ অধিনায়ক জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটি হাটসহ বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় সিটি হাটে আগতদের জন্য র‌্যাবের উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি রোধে র‌্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। কোনো ধরনের গুজব ছড়ালে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

অধিনায়ক বলেন, ঈদকেন্দ্রিক ছুটিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৫ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপডেট সময় : ১১:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬