ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা

১৮ কি:মি: ভ্যান চালিয়ে মেয়ের লাশ নিজেই থানায় পৌঁছে দিলেন বাবা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ২০৫ বার পড়া হয়েছে

মৃত হোসনেয়ারা খাতুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৮ কি:মি: ভ্যান চালিয়ে মেয়ের লাশ নিজেই থানায় পৌঁছে দিলেন বাবা!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
১৮ কি:মি: ভ্যান চালিয়ে মেয়ের লাশ নিজেই থানায় পৌঁছে দিলেন বাবা! রাজশাহীর বাগমারায় নিজেই ১৮ কিলোমিটার ভ্যানগাড়ি চালিয়ে মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য থানায় পৌঁছে দিয়েছেন এক বাবা। মৃতের বাবার অভিযোগ, চাহিদামত যৌতুক ও জামাইকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের দাবি, অভিমানে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে তার মেয়ে।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশের নির্দেশে লাশ থানায় পৌঁছে দেন ওই গৃহবধূর বাবা। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাতা, মেয়ের শ্বশুর ও শাশুড়িকে আসামি করে থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।

নিহত ওই গৃহবধূর নাম হোসনেয়ারা খাতুন (১৭)। সে উপজেলার যোগিপাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ভ্যানচালক আবদুল মালেকের মেয়ে। সাত মাস আগে পাশের বীরকুৎসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রানা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তখন পারিবারিক অশান্তির কারণে হোসনেয়ারা গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে রানা ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়। অন্যদিকে গৃহবধূর বাবা অভিযোগ করেন, তা্র মেয়েকে পিটিয়ে হত্যার পর এলাকায় আত্মহত্যার খবর প্রচার করা হয়েছে। এ নিয়ে জটিলতা তৈরি হলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে সময় লেগে যায় পুলিশের।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে লাশ থানায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তখন নিজে ভ্যান চালিয়ে মেয়ের লাশ রাত সাড়ে ১১টার দিকে থানায় পৌঁছে দেন বাবা আবদুল মালেক। মঙ্গলবার সকালে জেলা পুলিশের লাশবহনকারী গাড়িতে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বাগমারা থানার তদন্ত (ওসি) তৌহিদুর রহমান বিকেলে মুঠোফোনে বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলায় ওই গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়। তিনি আরও বলেন, ওই গৃহবধূর বাবার ভ্যানে রাতে থানায় লাশ আনা হয়েছে। বাহন না পাওয়ায় তাঁর (গৃহবধূর বাবার) ভ্যানেই থানায় নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৮ কি:মি: ভ্যান চালিয়ে মেয়ের লাশ নিজেই থানায় পৌঁছে দিলেন বাবা!

আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২