ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

তানোরে সরকারি খাস জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ, গাছ কাটায় ক্ষোভ

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

Tanore news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে সরকারি খাস জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ, গাছ কাটায় ক্ষোভ

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মোহাম্মদপুর হাট সংলগ্ন সড়কের পাশে সরকারি খাস জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ সময় সরকারি জায়গায় থাকা একটি নিমগাছ ও একটি শতবর্ষী কড়াই গাছের ডাল কেটে ফেলার ঘটনাও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর-কাঁকনহাট সড়কের মোহাম্মদপুর বালিকা বিদ্যালয় মোড় এলাকায় রাস্তার ধারে সরকারি খাস জমির ওপর পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, মোহাম্মদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সজিব জোরপূর্বক এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানঘর নির্মাণের সুবিধার্থে সরকারি জায়গায় থাকা একটি নিমগাছের অর্ধেক অংশ এবং একটি শতবর্ষী কড়াই গাছের দুটি বড় ডাল কেটে ফেলা হয়েছে। এতে গাছ দুটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি দখল ও গাছ কাটার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অন্যরাও একইভাবে সরকারি সম্পত্তি দখলে উৎসাহিত হবে। তারা অবৈধ নির্মাণকাজ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি জমি উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, তিনি নন, তার ছেলে সজিব দোকানঘর নির্মাণ করছেন।

তবে সজিব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমিটি তার কেনা। যদিও তিনি স্বীকার করেন, সেখানে “অল্প কিছু” খাস জমি রয়েছে। তিনি আরও বলেন, নির্মাণকাজে অসুবিধা হওয়ায় কড়াই গাছের একটি বড় ডাল কেটে ফেলতে হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে সরকারি খাস জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ, গাছ কাটায় ক্ষোভ

আপডেট সময় : ১১:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬