ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২

রাজশাহীতে উজ্জীবন পদ্মার পাড়ের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে উজ্জীবন পদ্মার পাড়ের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক দরিদ্র মানুষের মাঝে সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন পদ্মার পাড়।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের মনিবাজার এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম জাহাঙ্গীর রতন বলেন, উজ্জীবন পদ্মার পাড় একটি অরাজনৈতিক ও স্বাস্থ্যসচেতনমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রাজশাহী মহানগরের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল।

আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য ড. এনায়েত আলী প্রামানিক।

March 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে উজ্জীবন পদ্মার পাড়ের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬