
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন পদ্মার পাড়।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ের মনিবাজার এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে শতাধিক অসহায় মানুষের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম জাহাঙ্গীর রতন বলেন, উজ্জীবন পদ্মার পাড় একটি অরাজনৈতিক ও স্বাস্থ্যসচেতনমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রাজশাহী মহানগরের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল।
আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য ড. এনায়েত আলী প্রামানিক।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.