ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় রুবেল গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় রুবেল গ্রেফতার!

নিজস্ব সংবাদদাতা, নাটোরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণের করা মামলায় রুবেল মাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল মাল একই উপজেলার দেবোত্তার গরিলা গ্রামের ফরিদুল ইসলাম মালের ছেলে। সোমবার ১৮ মার্চ দুপুরে একটি প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম দায়েরকৃত অভিযোগের বরাত দিয়ে জানান, গ্রেফফতারকৃত রুবেল মাল সম্পর্কে ভুক্তভোগী গৃহবধূর প্রতিবেশী দেবর। এই ঘটনার আগেও রুবেল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি ওই গৃহবধূর স্বামী তার অসুস্থ শাশুড়ীকে নিয়ে নাটোর সদর হাসপাতালে অবস্থান করেন। ওই সুযোগে ওইদিন রাতে অভিযুক্ত রুবেল মাল ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ ও কৌশলে উত্তেজনাকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই পলাতক ছিলো রুবেল মাল। পরবর্তীতে উক্ত মামলার তদন্দকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য নাটোর র‍্যাব ক্যাম্প বরাবর অধিযাচনপত্র করলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গ্রেফতারের পর রুবেল মালকে গুরুদাসপুর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় রুবেল গ্রেফতার!

আপডেট সময় : ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪