গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় রুবেল গ্রেফতার!
নিজস্ব সংবাদদাতা, নাটোরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণের করা মামলায় রুবেল মাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল মাল একই উপজেলার দেবোত্তার গরিলা গ্রামের ফরিদুল ইসলাম মালের ছেলে। সোমবার ১৮ মার্চ দুপুরে একটি প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম দায়েরকৃত অভিযোগের বরাত দিয়ে জানান, গ্রেফফতারকৃত রুবেল মাল সম্পর্কে ভুক্তভোগী গৃহবধূর প্রতিবেশী দেবর। এই ঘটনার আগেও রুবেল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি ওই গৃহবধূর স্বামী তার অসুস্থ শাশুড়ীকে নিয়ে নাটোর সদর হাসপাতালে অবস্থান করেন। ওই সুযোগে ওইদিন রাতে অভিযুক্ত রুবেল মাল ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ ও কৌশলে উত্তেজনাকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই পলাতক ছিলো রুবেল মাল। পরবর্তীতে উক্ত মামলার তদন্দকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য নাটোর র্যাব ক্যাম্প বরাবর অধিযাচনপত্র করলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গ্রেফতারের পর রুবেল মালকে গুরুদাসপুর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.