ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নলডাঙ্গায় ১২৬ পিস ইয়াবাসহ এক মাদক বযবসায়ী গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ১৮৮ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ১২৬ পিস ইয়াবাসহ এক মাদক বযবসায়ী গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ১২৬ পিস ইয়াবাসহ এক মাদক বযবসায়ী গ্রেফতার! নাটোরের নলডাঙ্গা থেকে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বেলঘরিয়া শিবপুর (চৌধুরী পাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঐ গ্রামের জনৈক মোঃ কামাল মৃধার ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৮)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর কোম্পানী কমান্ডারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এই তথ্য জানানো হয়।

র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‍্যাব দেশে নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবহিকতায় বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বেলঘরিয়া চৌধুরী পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গ্রাম থেকে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‍্যাবের একটি একটি অপারেশন দল। এছাড়া এ সময় তার কাছ থেকে একটি মোবাইল, সীমকার্ড ২টি, মেমোরী কার্ড ১টি, মাদক বিক্রির নগদ ২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। তিনি বলেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় নলডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।
র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ১২৬ পিস ইয়াবাসহ এক মাদক বযবসায়ী গ্রেফতার!

আপডেট সময় : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২