ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নলডাঙ্গায় জীবন হত্যার আসামী আলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি জীবন হত্যার আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় জীবন হত্যার আসামী আলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর!

নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গায় জীবন হত্যার আসামী আলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর! নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তাল লোকজনের মারপিটে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যার গ্রেপ্তারকৃত আসামী আলিম আল রাজির তিন দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা আমলী আদালতে আসামীসহ হাজির হয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সরকার। এসময় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মেহেদী হাসান শুনানী শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামী আলিম আল রাজি নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামের মোঃ আনিছার রহমান শাহ’র ছেলে মামলার প্রধান আসামী নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আসামী আলিম আল রাজিকে জিজ্ঞাসাবাদের জন্য নলডাঙ্গা আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মেহেদী এর কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এতে বিচারক শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা মোতাবেক থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওসি বলেন,ওই মামলার প্রধান আসামী আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সাল ফটিককে গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছেন। আশা করা হচ্ছে শীঘ্রই তাদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।

উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াাকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর আমতলী এলাকায় ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে আহত করে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ২ ভাই সহ আরো কয়েকজন। পাঁচ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর দুপুরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার দুই ভাই ফয়সাল শাহ ফটিক শাহ ও আলিম আল রাজি শাহ সহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর পুলিশ আলিম আল রাজি শাহকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় জীবন হত্যার আসামী আলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর!

আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২