পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুজ্জামান!
- আপডেট সময় : ০২:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৭২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুজ্জামান!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুরুজ্জামান! দলীয় সিদ্ধান্ত মেনে পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচনে সাধারণ পদ থেকে প্রত্যাহার করে নিয়েছেন পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৬৪ টির সহ সভাপতি মো: নুরুজ্জামান মিয়া। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন তিনি। মোঃ নুরুজ্জামান পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদ হিসেবে পঞ্চগড় সদর উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে বৈঠক হয়। দলীয় মনোনয়ন নৌকাকে জেতানোর জন্য জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু মো: তৈয়াবুর রহমানকে সহযোগিতার কথা বলেন দলীয় নেতাকর্মীরা।
এসময় নুরুজ্জামান বলেন, আমি দলকে ভালোবাসি, আমি পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং নৌকাকে জেতানোর লক্ষ্যে আমার মনোনয়নপত্র আমি প্রত্যাহার করে নিলাম। সেই বৈঠকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মোঃ নুরুজ্জামান মিয়া।




















