ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

রাণীশংকৈল এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ২১২ বার পড়া হয়েছে

নুর আলা দাখিল মাদ্রাসা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ!

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রাণীশংকৈল এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় লক্ষ্মীরহাট নুর আলা দাখিল মাদ্রাসার সুপার আবু তালেবের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। ওই মাদ্রাসার অফিস সহকারী আল আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, ২০০৩ সালে নিয়োগ পরীক্ষার মাধ্যমে আল আমিন ওই মাদ্রাসার অফিস সহকারী পদে যোগদান করেন। নিয়োগের জন্য মাদ্রাসা সুপার আবু তালেব পাঁচ লাখ টাকা দাবি করেন। তবে ওই সময় বর্তমানে স্থানীয় ধর্মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেমের উপস্থিতিতে চার লাখ টাকা দেওয়া হয়। এর পর থেকে তিনি অফিস সহকারী পদের দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগ থেকে আরও জানা গেছে, ৬ জুলাই মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। এরপর সুপার আবু তালেব তাঁর ছোট ভাই ইমরান আলীকে অফিস সহকারী পদে আল আমিনের পরিবর্তে আগের নিয়োগ দেখিয়ে বিলের জন্য নথি জমা দেন।

আল আমিন বলেন, ‘স্বজনপ্রীতি আর অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সুপার আবু তালেব এখন নিয়োগ-বাণিজ্য শুরু করেছেন। ২০ বছর বিনা বেতনে পরিশ্রম করলাম। সরকার যখন আমাদের অসহায়ত্বের কথা ভেবে মাদ্রাসাটি এমপিওভুক্ত করল, তখন সুপার নিয়োগ নিয়ে বাণিজ্য শুরু করে দিলেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।’
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘আল আমিনের নিয়োগ হয়েছে। জানা মতে মাদ্রাসা উন্নয়নের জন্য আল আমিনের কাছে সুপার টাকা নিয়েছেন। এ-ও শুনেছি, সুপার তাঁর ভাই ইমরান আলীর নামে বিল পাঠিয়েছেন। তবে আল আমিন যেহেতু দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় রয়েছেন, তিনি বিলের অধিকার রাখেন।’
ওই মাদ্রাসার সুপার আবু তালেব টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, আল আমিনের সঙ্গে তিনি বসবেন এবং তাঁর অভিযোগের বিষয়টি সুরাহা করবেন।

মাদ্রাসা কমিটির সভাপতি সুপারের আপন চাচাতো ভাই আবু বক্কর মাস্টার জানান, চার মাস আগে তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। নিয়োগ নিয়ে বাণিজ্যের বিষয়টি তিনি জানেন না। তবে আল আমিনের নিয়োগ অনেক আগেই হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ‘অফিস সহকারী আল আমিনের বিষয়টি আমি দেখব। তাঁকে আগামী সোমবার আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা যা নেওয়ার, তা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ!

আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২