১৩ বছরে চলন বিলবাসিকে উন্নত জনপদ উপহার দিয়েছি- প্রতিমন্ত্রী পলক
- আপডেট সময় : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে

১৩ বছরে চলন বিলবাসিকে উন্নত জনপদ উপহার দিয়েছি- প্রতিমন্ত্রী পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
১৩ বছরে চলন বিলবাসিকে উন্নত জনপদ উপহার দিয়েছি- প্রতিমন্ত্রী পলক। নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড, কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ এবং কৃতি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন, ৩৭বছরের অবহেলিত চলনবিল সিংড়াকে মাত্র ১৩বছরে উন্নত, আধুনিক, নিরাপদ জনপদ করেছি। এই ১৩ বছরে যে উন্নয়ন হয়েছে, এর আগের ৩৭ বছরেও তা হয়নি। আপনাদের বিবেকের রায় দিবেন নৌকার পক্ষে, আর যদি উন্নয়ন না করে থাকি, আপনারা যে রায় দিবেন সেটাই মেনে নিব।
এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক, কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















