লালপুরে আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন বালকে শ্রী সুন্দরী-বালিকায় পাইলট বালিকা!
- আপডেট সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯০ বার পড়া হয়েছে

লালপুরে আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন বালকে শ্রী সুন্দরী-বালিকায় পাইলট বালিকা!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
লালপুরে আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন বালকে শ্রী সুন্দরী-বালিকায় পাইলট বালিকা। নাটোরের লালপুরে ৪৯ তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল ফুটবল টুনার্মেন্টের বালক বিভাগে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা বিভাগে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর প্রমূখ। খেলা শেষে অতিথীরা বালক বিভাগে চ্যাম্পিয়ান লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ান লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হাতে ট্রপি তুলে দেন।




















