জামালপুরে সেচ্ছাসেবক দলের আনন্দ র্যালী!
- আপডেট সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে

জামালপুরে সেচ্ছাসেবক দলের আনন্দ র্যালী!
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে সেচ্ছাসেবক দলের আনন্দ র্যালী! এস এম জিলানী কে সভাপতি, রাজীব আহসান কে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও নাজমুল হাসান কে সাংগঠনিক সম্পাদক পদে নিবার্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় সংসদের নব কমিটি করায় আনন্দ র্যালী করেছে জামালপুর সেচ্ছাসেবক দল।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের সাবেক ছাত্র নেতা ও জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের নেতৃত্বে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি স্থানীয় আজাদ ডাক্তার মোড় হতে এক আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় আনন্দ র্যালী ও সমাবেশে সাবেক ছাত্র নেতা ও জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি হাবিবুর রহমান রতন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহাগ রানা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলনসহ জেলা, শহর, সদর উপজেলা, বিভিন্ন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















