সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১৬০ বার পড়া হয়েছে

শাহজাদপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিুশ ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এফ.এস মোঃ হাসিবুর রহমান। এসময় শিক্ষক ও কেয়ারটেকারবৃন্দ উপস্থিত ছিলেন।




















