সংবাদ শিরোনাম ::
সিংড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে

সিংড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু! নাটোরের সিংড়ায় সাপের কামড়ে অর্পণা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের প্রদীপের স্ত্রী ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২২ আগষ্ট) গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হন অর্পণা। এসময় সাপের ওপর পা পড়লে সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে লোকজন বের হয়ে আসে। প্রথমে গ্রাম্য কবিরাজের কাছে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




















