কেন্দ্রীয় কর্মসূচি`র অংশ হিসেবে রানীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ!
- আপডেট সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচি`র অংশ হিসেবে রানীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচি`র অংশ হিসেবে রানীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদ পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগষ্ট ) বিকাল সাড়ে ৫টায় পৌরশহরের পলাশ মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল টি পলাশ মার্কেট থেকে বের হয়ে শিমুলতলা থেকে ঘুরে আবার তিনরাস্তার মোড়স্থ পলাশ মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদোস নম্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সোহেল রানা সহ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রশাসনের বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। সরকারের অপশাষনের বিরুদ্ধে জনগণ যখনই রূখে দাঁড়ায়, তখনই তারা দানবীয় কায়দায় পাখীর মত গুলি করে মানুষ হত্যা করে। এখন জনগণের ধর্য্যরে বাধ ভেঙ্গে গেছে আর এই ভয়ে সরকার পালানোর পথ খুঁজছে।
বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নিজেরা দেউলিয়া হয়ে পড়ায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় ষড়যন্ত্র প্রতিরোধে রাস্তায় নামার ঘোষণা দেন বক্তারা।
বর্তমান রাতের আঁধারে ভোট করা সরকার মধ্যরাতে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের কথা চিন্তা না করে একাজ করেছে। তাদের হাত থেকে জনগণকে বাঁচাতে সবাই আজ মাঠে নেমেছে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না।




















