ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে ছাত্রলীগের ধাওয়ায় বাম জোটের কর্মসুচী ভুন্ডুল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

বাম জোটের কর্মসুচী ভুন্ডুল করে দিল ছাত্রলীগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ছাত্রলীগের ধাওয়ায় বাম জোটের কর্মসুচী ভুন্ডুল!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ছাত্রলীগের ধাওয়ায় বাম জোটের কর্মসুচী ভুন্ডুল হয়ে যায়। সোমবার (২২ আগষ্ট) বিকেলে জ্বালানী তেল সহ নিত্যপন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ২৫ আগষ্ট দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শহরের হরিশপুর বাইপাস মোড়ে মানববন্ধ ও প্রচার সমাবেশ করার সময় ছাত্রলীগ তাদের ওপর চড়াও হয়। এসময় ব্যানার ও লিফলেট কেড়ে নেয় তারা। এছাড়া মাইকের তার ছিড়ে বাম জোটের নেতা কর্মীদের জোর করে সরিয়ে দেয় তারা। এসময় নেতা-কর্মীদের লাঞ্চিত করা হয় বলে অভিযোগ করেন বাম জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক আলফুজ্জামন অভিযোগ করে বলেন, হরিশপুর বাইপাস মোড় এলাকায় বাম জোটের ২৫ আগষ্ট হরতালের প্রচার সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। তারা আমাকে সহ বাসদ জেলা সদস্য সচিব মোবারক হোসেন,সিপিবি নেতা আরিফ আহমেদ, বাসদ নেতা কোরবান আলী, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান,ছাত্র ফ্রন্ট নেতা মাহফুজ আহমেদসহ অন্তত ১০-১৫ জনকে লাঞ্ছিত ও মারপিট করে। এতে বেশ কয়েকজন আহত হয়।

এই ঘটনায় বাম জোটের জেলা সমন্বয়ক সিপিবি জেলা সভাপতি কমরেড নির্মল চৌধুরি এবং বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ‘ এই সরকার স্বৈরাচারী কায়দায় দলীয় গুন্ডা দিয়ে দেশ পরিচালনা করছে সে করণেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীতে হামলা চালিয়ে সহমতকে দমন করার নীতি নিয়ে চলছে’।

নেতৃবৃন্দ নাটোরবাসীকে আগামী ২৫ আগষ্ট বৃহস্পতিবার অর্ধ দিবস ( ৬টা-১২টা) হরতাল সফল করার আহ্বান জানান।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, তিনি এবিষয়ে কিছুই জানেননা। পরে খোঁজ নিয়ে জেনেছেন ছাত্রলীগের কোন কর্মী ঘটনাস্থলে ছিলেন না। ছাত্রলীগের কোন কর্মী সমর্থক এই ঘটনার সাথে জড়িত নয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, এব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছাত্রলীগের ধাওয়ায় বাম জোটের কর্মসুচী ভুন্ডুল!

আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২