ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তা, জনদুর্ভোগ চরমে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২ ৩১৩ বার পড়া হয়েছে

সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় মহাদেবপুরের রাস্তা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তা, জনদুর্ভোগ চরমে!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তা, জনদুর্ভোগ চরমে! নওগাঁর মহাদেবপুরে সামান্য বৃষ্টির পানিতে উপজেলা সদরের সকল রাস্তা তলিয়ে গেছে। কোন রাস্তায় পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে না।
গত বুধবার (৩ আগষ্ট) দুপুরে ১৫ মিনিটের বৃষ্টিতে উপজেলা সদরের মাছের মোড়, বকের মোড়, উপজেলা পরিষদের চারপাশে, মহাদেবপুর নওগাঁ মেইন রাস্তা, ঘোষ পাড়ার মোড়সহ সকল রাস্তার উপর একহাটু পানি। ফলে চলাচলে জনসাধারণের মারাত্মক বিঘ্ন ঘটছে। রাস্তার উপর পানি জমে থাকায় নানা স্হানে খানাখন্দে পরিনত হয়ে যানবাহন চলাচলে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে।

রাস্তার উপর পানি দেখে পথচারী ময়েন,আলম,রাসেল ও কুদ্দুস জানান, রাস্তার উপর পানি এটি দীর্ঘদিনের জটিল সমস্যা। এর প্রতিকার না হওয়ায় তারা হতবাক। তারা দ্রত এর সমাধান চান। শিশু ছাত্র ইন্দ্র বলেন,বিদ্যালয় থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে যানবাহন চলাচলের সময় রাস্তার পানি ছিটকে এসে তার গায়ে পরে জামা কাপড় নষ্ট করে দেয়।

ভ্যান চালক হাসান আলী ও ফারুক বলেন, একটু বৃষ্টি হলে তারা যাত্রী নিয়ে কোন রাস্তায় যেতে পারেন না। কেন এসব রাস্তা সংস্কার হচ্ছে না তা তাদের জানা নেই বলেও জানান। ভুটভুটি চালক মহিদুল ও ফিরোজ জানান, তারা মালামাল নিয়ে কোথাও যেতে পারেন না।

বৃহস্পতিবার (৪ আগষ্ঠ) দুপুরে সরেজমিনে দেখা যায় চলাচলে নানা দুর্ভোগ। দ্রুত এসব রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এলাকাবাসী।

August 4, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তা, জনদুর্ভোগ চরমে!

আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২